A Tale Of Lord Jagannath
July 14, 2026
· 60.0 mins
14 views
জগৎ – জীবন – জাগরণ
জগতের নাথ শ্রীজগন্নাথ শুধু উড়িষ্যার আরাধ্য দেবতা নন, তিনি ভারতীয় ধর্ম, দর্শন ও ভক্তি-সংস্কৃতির এক চিরন্তন প্রতীক। এই বিশেষ #BeOnePodcast -এ আমরা আলোচনা করেছি জগন্নাথদেবের উৎপত্তি, দারু-ব্রহ্মের রহস্য, নবকলেবর, স্নানযাত্রা, রথযাত্রা এবং তাঁর আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে।
এই পর্বে উঠে এসেছে কীভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু বাংলায় জগন্নাথ ভক্তির প্রসার ঘটিয়েছিলেন এবং কীভাবে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের উদ্যোগে জগন্নাথদেব ও রথযাত্রা আজ বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছে। এছাড়াও রয়েছে দারু নির্বাচন, ব্রহ্ম পদার্থ, মূর্তি নির্মাণ, স্নানযাত্রার নানা অজানা তথ্য এবং কেন জগন্নাথকে "Living and Loving God" বলা হয়, তার বিশদ ব্যাখ্যা।
এই পর্বের অতিথি অধ্যাপক শেখ মখবুল ইসলাম, যাঁর গবেষণার বিষয় "Jagannath Beyond Odisha"। তাঁর গবেষণার আলোকে জগন্নাথদেবকে ঘিরে ইতিহাস, দর্শন, সংস্কৃতি এবং বহু অজানা তথ্য তুলে ধরা হয়েছে এই আলোচনায়।
আপনি যদি জগন্নাথ সংস্কৃতি, রথযাত্রা, বৈষ্ণব দর্শন বা ভারতীয় ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে এই পর্বটি শেষ পর্যন্ত দেখুন।
Comments (0)
Sign in to leave a comment.
No comments yet. Be the first!